|

Advertisement
×

ব্লক মার্কেটে লেনদেন ২৩৪ কোটি টাকা

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫০৭ বার পঠিত

ব্লক মার্কেটে লেনদেন ২৩৪ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার ৬০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩৪ কোটি ৬৪ লাখ টাকা|

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২০৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংক ৫ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রেনেটা ৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, ব্যাংক এশিয়া, বারাকা পাওয়ার, বিডি থাই অ্যালুমিনিয়াম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, লিগ্যাসি ফুটওয়্যার, লাফার্জহোলসিম, মার্কেন্টাইল ব্যাংক, এম.এল ডাইং, মুন্নু সিরামিক।

নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফনিক্স ফিন্যান্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রহিম টেক্সটইল, সাইফ পাওয়ারটেক, সী পার্ল বীচ, সীমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিকস, ইউনাইটেড পাওয়ার ও উত্তরা ফিন্যান্স লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com