বিবিএনিউজ.নেট
শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৪০৬ বার পঠিত
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনের সভাপতি পদপ্রার্থী ও ভোরের কাগজের সিনিয়র সাব-এডিটর হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে সংগঠনটির নির্বাচন আগামী ২৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা যায়, নির্বাচনের একদিন আগে হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যু হওয়ায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে জাতীয় প্রেস ক্লাবে হিলালী ওয়াদুদ চৌধুরীর তৃতীয় জানাজা এ সিদ্ধান্তের কথা জানানো হয় সংগঠনটির পক্ষে থেকে।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বর্তমান সভাপতি জাকির হোসেন ইমন এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুরে প্রেস ক্লাব প্রাঙ্গণে হিলালী ওয়াদুদ চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাংবাদিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ সকালে প্রেস ক্লাবে সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সভায় অংশ নিতে হিলালী ওয়াদুদ চৌধুরী বাসা থেকে বের হচ্ছিলেন। হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে দ্রুত মালিবাগের খিদমাহ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Posted ০৫:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com