শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সানোফি-অ্যাভেন্টিসের শেয়ার অধিগ্রহণ করছে বেক্সিমকো ফার্মা

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৮৮৮ বার পঠিত

সানোফি-অ্যাভেন্টিসের শেয়ার অধিগ্রহণ করছে বেক্সিমকো ফার্মা

বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফি-অ্যাভেন্টিসের বাংলাদেশ শাখাকে অধিগ্রহণ করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বেক্সিমকো ফার্মা সানোফির ৫৫ শতাংশ শেয়ার কেনার জন্য যোগ্য নির্বাচিত হয়েছে।
আজ বৃহস্পতিবার এই নিলাম অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ ও নাসডাক সূত্রে এ তথ্য জানা গেছে।
সানোফি-অ্যাভেন্টিস তার বাংলাদেশ অপারেশন বিক্রি করে দেওয়ার খবর ইতোমধ্যে লন্ডন স্টক এক্সচেঞ্জ ও নাসডাককে নিশ্চিত করেছে। সানোফি লন্ডন নাসডাকসহ বিশ্বের একাধিক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।
সানোফি-অ্যাভেন্টিস ফ্রান্সভিত্তিক একটি কোম্পানি। এটি বিশ্বের ৫ম বৃহত্তম ওষুধ কোম্পানি। বাংলাদেশে স্বাধীনতার আগে থেকে (১৯৫৮ সাল) ব্যবসায়রত এ কোম্পানিতে সরকারেরও মালিকানা রয়েছে। যৌথ উদ্যোগের এ কোম্পানির ১৯ লাখ ৬৩ হাজার ২৪১টি শেয়ার তথা ৫৫ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক সানোফি-অ্যাভেন্টিস। বাকী ৪৫ শতাংশ শেয়ারের মালিক বাংলাদেশ সরকার।
সানোফির কাছে থাকা শেয়ারগুলোই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কাছে বিক্রি করা হচ্ছে।
জানা গেছে, আলোচিত শেয়ার বিক্রি করার জন্য নিলামের আয়োজন করেছিল সানোফি-অ্যাভেন্টিস। নিলামে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ইউনাইটেড গ্রুপ অংশ নিয়েছিল বলে জানা গেছে। বেক্সিমকো ফার্মা সর্বোচ্চ দর প্রস্তাব করে যোগ্য ক্রেতা নির্বাচিত হয়।
নাসডাকে প্রকাশিত তথ্য বলা হয়েছে, প্রায় সাড়ে ৩ কোটি পাউন্ড মূল্যে বেক্সিমকো ফার্মা লিমিটেড সানোফি-অ্যাভেন্টিসের ৫৫ শতাংশ শেয়ার কিনছে। বাংলাদেশী মুদ্রায় আলোচিত শেয়ারের দাম পড়ছে প্রায় ৪০০ কোটি টাকা (১ পাউন্ড=১১৬ টাকা ধরে)।
নাসাকের খবরে বলা হয়েছে, সানোফি-অ্যাভেন্টিস বাংলাদেশ প্রায় ১০০ ধরনের ওষুধ বিক্রি করে। কোম্পানিটিতে প্রায় ৮শ কর্মকর্তা-কর্মচারী আছেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৫:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com