নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৪১২ বার পঠিত
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেড।
বৃহস্পতিবার (২১জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১২ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৫ পয়সা আয় হয়েছিল।
আলোচিত সময়ে বঙ্গজের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ৫৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ১৭ পয়সা।
Posted ১১:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com