শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

রবিবার, ২৪ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৬৭ বার পঠিত

নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ উভয় শেয়ারবাজারের প্রধান সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৪৫৫ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৪১ কোটি ৯৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ টাকার।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৫.৫৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৬৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯৭.৩৩ পয়েন্টে এবং ২২১০.১৯ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৯টির বা ২২ শতাংশের, শেয়ার দর কমেছে ২০২টির বা ৫৬.২৭ শতাংশের এবং ৭৮টির বা ২১.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ০০১.৫৫ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির দর বেড়েছে, কমেছে ১৪৬টির আর ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৪ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com