Ad
x

নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা প্রশিক্ষণ দেবে স্কিটি

সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৭২ বার পঠিত

নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা প্রশিক্ষণ দেবে স্কিটি

নতুন ব্যবসা সৃষ্টিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি।

বিসিক জানিয়েছে, স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের অধিক সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। দেশের শিক্ষিত তরুণ-তরুণী যারা শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তুলতে চান তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী নতুন এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে।

সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে।

এদিকে এ বছরের প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিতির পাশাপাশি ভার্চুয়ালি অংশগ্রহণ করা যাবে। সশরীরে উপস্থিত থেকে অংশগ্রহণ করতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। আর অনলাইনে এ কোর্স করা যাবে এক হাজার টাকায়।

বিসিক বলছে, আগ্রহী উদ্যোক্তাদের ৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। বিকাশের মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। স্কিটির ৮৯৩৩৬৬১, ৪৮৯৬১৯৪৮ নম্বরে ফোন দিয়ে প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

Posted ০৩:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com