Ad
x

বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন আজ

শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৬৮০ বার পঠিত

বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন আজ

বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন আজ। এবার সভাপতি পদে আতিকুর রহমান লিটন ও ওমর সানী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আতিকুর রহমান লিটন প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা- জসিম আহম্মেদ, অপূর্ব রায়, সারোয়ার আলী ভূইয়া দিপু, আসিকুর রহমান নাদিম, আজিজ আহমেদ পাপ্পু, শাহ মো. আলমগীর বাচ্চু, আনোয়ার হোসেন আনু, আকতার হোসেন, কবির হোসেন, মোহাম্মাদ মুনীরুজ্জামান।

ওমর সানী প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মাহমুদুল হক পলাশ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এমএ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, নজরুল রাজ।

এবারের নির্বাচনে পরিচালক মুশফিকুর রহমান গুলজারকে প্রধান নির্বাচন কমিশনার করে ১৩ সদসের কমিশন নির্বাচন পরিচালনা বোর্ড কাজ করছে।

কমিশনের সদস্যরা হলেন : বিএইচ নিশান, এ.জে.রানা, মোস্তাফিজুর রহমান, নাদের খান, হোসেন আনোয়ার, বদিউল আলম খোকন, ইস্পাহানী, কামরুজামান বাবু, ইকবাল হোসেন জয়, ডিএ তায়ের ও শাহিন কবির টুটুল।

নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা মুশফিকুর রহমান গুলজার বলেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রযোজক পরিবেশক সমিতির সভাকক্ষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Facebook Comments Box

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com