নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ২৬৪ বার পঠিত
নৃত্যাঞ্চলের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে পৌষ মেলা ১৪৩২ এবং ২৫ বছরের কর্মযাত্রাকে কেন্দ্র করে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আজ বিকেলে রাজধানীর একটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং আনুষ্ঠানিকভাবে নৃত্যাঞ্চলের ২৫ বছরের পথচলার প্রদর্শনীর উদ্বোধন করেন নৃত্যাঞ্চলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শিবলী মোহাম্মদ এবং শামীম আরা নীপা।
আয়োজনজুড়ে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। নৃত্যাঞ্চলের ক্ষুদে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা এ উৎসবকে প্রাণবন্ত করে তোলে। নৃত্যাঞ্চলের এ উৎসবকে ঘিরে মেলা প্রাঙ্গনে বিভিন্ন ধরনের স্টল বসে। পিঠা-পুলি থেকে শুরু করে বস্ত্র ও কুটির শিল্পের স্টলও মেলায় স্থান পায়।
মেলায় বিশেষ প্রদর্শনীতে ২০০১ থেকে ২০২৫ সাল পর্যন্ত নৃত্যাঞ্চলের অর্জন ও কার্যক্রমের নানামুখী উপকরণ প্রদর্শিত হয় যার মধ্যে নৃত্যাঞ্চলের পদক ও পুরস্কারসমূহ, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন, বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী, টিকিট ও পোস্টার, প্রকাশিত পুস্তক ও নিউজ বুলেটিন, ঈদ কার্ড ও ক্যালেন্ডার, নৃত্যাঞ্চলের নিজস্ব প্রকাশনা, ক্যাসেট, সিডি ও ভিডিও সংগ্রহ ও বিভিন্ন অ্যালবাম ছিল অন্যতম। অনুষ্ঠানে নৃত্যাঞ্চলের শিক্ষার্থী, অভিভাবক, শিল্পী, কলাকুশলী এবং দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, এই প্রদর্শনী নৃত্যাঞ্চলের দীর্ঘ সাংস্কৃতিক অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি দেশের নৃত্যচর্চার ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Posted ০৭:৩৫ অপরাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com