নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২৩ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। প্রতিষ্ঠানটি নাভানা ফার্মাসিউটিক্যালসের দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করেছে। রেটিংয়ের দৃষ্টিভঙ্গি বা আউটলুক রাখা হয়েছে ‘স্থিতিশীল’ (স্টেবল)। কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
Posted ০৬:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন