নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ প্রিন্ট ২২ বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫০১ বারে ৯ লাখ ২৪ হাজার ৮৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৯ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৬৪ বারে ২ লাখ ৮০ হাজার ৫৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৪ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৪৩ বারে ৭১ লাখ ৪৪ হাজার ৬৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৬৬ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তিতাস গ্যাসের ৯.৩৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৮.২২ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৭.৯৫ শতাংশ, হাওয়েল টেক্সটাইলের ৬.২৮ শতাংশ, আমরা টেকনোলজিসের ৫.৩৯ শতাংশ, এএফসি অ্যাগ্রো বায়োটেকের ৫.২৬ শতাংশ ও আল-হাজ্ব টেক্সটাইলের ৫.০৮ শতাংশ দর বেড়েছে।
Posted ০৬:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন