মঙ্গলবার ২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
সাধারণ বীমায় এজেন্ট কমিশন বাতিল

বীমা খাতের উন্নয়নে গাফিলতি কাম্য নয়

সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৬১২ বার পঠিত

বীমা খাতের উন্নয়নে গাফিলতি কাম্য নয়

দেশের নন-লাইফ (সাধারণ) বীমা কোম্পানিগুলোর এজেন্ট কমিশনের উচ্চহার নিয়ে অভিযোগ অনেক পুরোনো। গোপনে ৫০, ৬০ ও এমনকি ৭০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়াটা বীমা খাতে এক ধরনের ‘ওপেন সিক্রেট’। প্রতিকার হিসেবে ২০১২ সালের এপ্রিলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক প্রজ্ঞাপন জারি করে তা ১৫ শতাংশ বেঁধে দেয়। কিন্তু সেটাও কেউ মানছিল না।

আইডিআরএ তাই এবার ৪৬টি সাধারণ বীমা কোম্পানির এজেন্ট কমিশন পুরোপুরি বাতিল করে দিয়েছে। কারণ হিসেবে সংস্থাটি বলেছে, সাধারণ বীমা খাতে আইডিআরএ অনেক পদক্ষেপ নেওয়া সত্তে¡ও কমিশন-সংক্রান্ত বিষয়ে শৃঙ্খলা পুরোপুরি নিশ্চিত হচ্ছে না।

আইডিআরএ সব সাধারণ বীমা কোম্পানির উদ্দেশে সম্প্রতি কমিশন বাতিলের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বীমা দিবস অর্থাৎ আগামী ১ মার্চ থেকে তা কার্যকর হবে। ফলে এজেন্টরা কাগজ-কলমে এতোদিন যে ১৫ শতাংশ কমিশন পেয়ে আসছিলেন, আগামী মাস থেকে তা বন্ধ হয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা খাতে শৃঙ্খলা আনার স্বার্থে বীমা আইনের ধারা অনুযায়ী বীমা এজেন্ট নিয়োগ ও নিবন্ধন প্রবিধানমালা গেজেট আকারে প্রকাশিত না হওয়া পর্যন্ত সাধারণ বীমা খাতে এজেন্টদের কমিশন দেওয়া বন্ধ থাকবে।

এজেন্ট কমিশন বাতিলের পাশাপাশি সাধারণ বীমা খাতে ব্যবসা অর্জন বা সংগ্রহের বিপরীতে ১৫ শতাংশ এজেন্ট কমিশন দেওয়ার যে প্রজ্ঞাপন জারি করা হয় ২০১২ সালের ১ এপ্রিল, পরে আবার কোনো আদেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে।

বলা হয়েছে, উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা-সংক্রান্ত মাসিক প্রতিবেদন পরের মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত ছকে আইডিআরএর কাছে পাঠাতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগ বাদে সব উন্নয়ন কর্মকর্তার নিয়োগপত্রে বেতন-ভাতার কথা উল্লেখ করতে হবে এবং সে অনুযায়ী তা দিতে হবে। অর্থাৎ তাদের বেতন-ভাতা প্রিমিয়ামের শতকরা হারে আর দেওয়া যাবে না।

সর্বাগ্রে বীমা খাতের উন্নয়নের বিষয়টি নিশ্চিত হওয়া দরকার। এ ক্ষেত্রে কোনো গাফিলতি কাম্য নয়। তাই সংশ্লিষ্ট সবাইকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

Facebook Comments Box

Posted ০৪:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com