মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ধুলিঝড় আসবে যাবে, আমরা সাবধান থাকবো : পরিকল্পনামন্ত্রী

বিবিএনিউজ.নেট

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৮৯ বার পঠিত

ধুলিঝড় আসবে যাবে, আমরা সাবধান থাকবো : পরিকল্পনামন্ত্রী

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রেসের ভাইদের বলছি, মাঝে মাঝে আমরা অনেক ধুলিঝড় দেখি। ওগুলো ধুলিঝড়ই। ধুলিঝড় ৫ মিনিট। আসবে, যাবে। ধুলিঝড় থেকে আমরা সাবধান থাকবো।’

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, ‘মাঝে মাঝে ধুলিঝড় ওড়ে। আমার বাড়ি হাওড়ে। চৈত্র মাসে আমি যখন খেলতাম মাঠে, হঠাৎ করে দেখতাম ঘুরে ঘুরে ধুলা উড়ছে। দৌড়ে কাছে যেতাম। ওটা উড়ে উড়ে চলে যেত। ধুলিঝড় জীবন নয়। দিনরাত ২৪ ঘণ্টা, ধুলিঝড় ৫ মিনিট। আসবে, যাবে। যখন ধুলিঝড় সরে যাবে, পরিষ্কার দেখতে পারবেন আপনারা গাছগাছালি, ঘরবাড়ি সব। সেখানে আপনার জীবন। সেভাবে আমাদের কাজ করতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশেষ করে প্রেসের ভাইদের বলছি, মাঝে মাঝে আমরা অনেক ধুলিঝড় দেখি। ওগুলো ধুলিঝড়ই। আমাদের আসল কাজ আমাদের মাটিতে, ঘরে, কাগজে, ক্ষেতে-খামারে, বনে, নদী-ঘাটে। ওখানে আমাদের কাজ। ওগুলো আমরা করবো। ধুলিঝড় আসবে, ধুলিঝড় থেকে আমরা সাবধান থাকবো। তারপর চলে যাবে।’

Facebook Comments Box
×

Posted ০৩:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com