সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

বিবিএ নিউজ.নেট

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৪৫ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি।

কোম্পানিদুটি হচ্ছে- ম্যারিকো বাংলাদেশ ও এক্সিম ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি কোম্পানি দুটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি  রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে ওইদিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত তিন প্রান্তিকের (৯ মাসের) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তর্বর্তীকালীন এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর অনুমোদিত মূলধন ৪০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা।

এক্সিম ব্যাংকের বিশেষ সাধারণ সভা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকা।

 

Facebook Comments Box
×

Posted ১২:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com