বিজ্ঞপ্তি
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ প্রিন্ট
চট্টগ্রামের বাঁশখালীতে প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কক্সবাজার কর্পোরেট জোনের উদ্যোগে মৃত্যু দাবি চেক হস্তান্তর, প্রিমিয়াম মেলা ও সুধী সমাবেশ ২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ কনসালটেন্ট রহিম উদ্-দৌলা চৌধুরী।
গেস্ট অব অনার ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মো. সামছুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. খোরশেদুল আলম চৌধুরী, এএমডি ও ইনচার্জ, কক্সবাজার কর্পোরেট জোন।
অনুষ্ঠানে গ্রাহকসেবায় স্বচ্ছতা, দ্রুত দাবি নিষ্পত্তি এবং বীমা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মনোনীত সুবিধাভোগীদের হাতে মৃত্যু দাবীর চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এবং প্রিমিয়াম মেলার মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কর্পোরেট জোনের কর্মকর্তা, উন্নয়নকর্মী, গ্রাহক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। সমগ্র আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Posted` ৪:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com