নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২১ মার্চ ২০২১ প্রিন্ট ১২৪২ বার পঠিত
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২.৫০ শতাংশ নগদ এবং ৭.৫০ শতাংশ বোনাসসহ মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৫ মে, ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল।
এদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৪৪ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ২ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ১৯ টাকা ৩৩ পয়সা।
Posted ০৬:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com