|

Advertisement
×

লিবরা ইনফিউশনসের শেয়ার লেনদেন শুরু

সোমবার, ০৩ মে ২০২১   প্রিন্ট   ৬৩৫ বার পঠিত

লিবরা ইনফিউশনসের শেয়ার লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল লেনদেন চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেডের। রেকর্ড ডেটের কারণে ৩ মে, আজ সোমবার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে কোম্পানিটি ২৯ এপ্রিল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে, যা ২ মে, রোববার স্পট মার্কেটে শেষ হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঔষধ ও রসায়ন খাতের কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১,২৬৯ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com