নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৮ মে ২০২১ প্রিন্ট ৫৪৮ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের এনভয় টেক্সটাইলের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) গত বছরের তুলনায় শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে । ০৮ মে অনুষ্টিত কোম্পানিটির বোর্ড সভায় প্রকাশিত তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২১-মার্চ’২১) আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৯১ পয়সাা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ৭০ পয়সা।
এদিকে, তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৬ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে এক টাকা ৭৮ পয়সা।
এদিকে তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.৪৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩৭.৯০ টাকা।
Posted ০৫:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com