বিবিএ নিউজ.নেট
মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ প্রিন্ট ৪২২ বার পঠিত
টানা তিন কার্যদিবস পতনের পর মঙ্গলবার (৩১ আগস্ট) বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৬৯.২৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.০৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯০.২৯ পয়েন্টে এবং দুই হাজার ৪৫৩.৯৫ পয়েন্টে।
ডিএসইতে আজ ২ হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪০২ কোটি ৪৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪৬ কোটি ৮৯ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৫টির বা ৫৯.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৯টির বা ৩১.৬৫ শতাংশের এবং ৩২টির বা ৮.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৯৭.৪৫ পয়েন্টে।
সিএসইতে আজ ৩২৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০২টির দর বেড়েছে, কমেছে ১০০টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ০৫:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন