নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০১ অক্টোবর ২০২১ প্রিন্ট ৭১৫ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৬-৩০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে লাফার্জহোলসিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৪৭ কোটি ৭৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় লেনদেন হয় ৮ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ২৯৫ টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সাপ্তাহিক লেনদেন তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ৫৫৬ কোটি ১৮ লাখ ৪১ হাজার টাকা, বেক্সিমকোর ৪৭৩ কোটি ৯৪ হাজার কোটি টাকা, বেক্সিমকো ফার্মার ২৭৩ কোটি ৬৮ লাখ ৮২ হাজার টাকা, শাহজীবাজার পাওয়ারের ২৬৭ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার টাকা, সাইফ পাওয়ারটেকের ২১৮ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ২১৪ কোটি ৫০ লাখ ১১ হাজার টাকা, জিপিএইচ ইস্পাতের ১৯৭ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৭৫ কোটি ৩১ লাখ ৮৮ হাজার টাকা এবং বিবিএস ক্যাবলসের ১৭৪ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০২:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০১ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন