নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২ প্রিন্ট ৩৫৯ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যাসিফিক ডেনিমসের ৩ উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এরা হলেন- মো. শফিকুল আযম (মহসিন), মো. সাদেকুল আলম (ইয়াসিন) এবং করপোরেট উদ্যোক্তা ডিজনি প্রপার্টিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মো. শফিকুল আযম (মহসিন) ৮ লাখ ৫০ হাজার শেয়ার, মো. সাদেকুল আলম (ইয়াসিন) ৫ লাখ ৪০ হাজার এবং ডিজনি প্রপার্টিজ লিমিটেড এক লাখ ৬০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে মো. শফিকুল আযমের (মহসিন) কাছে ২ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪১২টি, মো. সাদেকুল আলমের (ইয়াসিন) কাছে এক কোটি ৫২ লাখ ৭২ হাজার ৩০৯টি এবং ডিজনি প্রপার্টিজ লিমিটেডের কাছে ৪২ লাখ ৭৭ হাজার ৯৫৮টি শেয়ার রয়েছে।
Posted ১২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com