বিবিএ নিউজ.নেট
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ প্রিন্ট ৩১১১ বার পঠিত
মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন গ্রহণ শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। চলবে ২৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
মঙ্গলবার (১১জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিওর) বিকল্প পদ্ধতিতে স্মল ক্যাপ অর্থাৎ এসএমই বোর্ডের আওতায় কিউআইওর মাধ্যমে মামুন এগ্রো প্রোডাক্টস পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করবে। এ লক্ষ্যে গত ২৮ অক্টোবর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন দিয়েছে।
এতে বলা হয়, মামুন এগ্রো কিউআইওর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি শেয়ার ইস্যু করে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। এ টাকা কারখানা ভবন ও অন্যান্য নির্মাণ, চলতি মূলধনের চাহিদা পূরণ এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে কোম্পানিটি।
গত বছরের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২৫ পয়সা।
এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের দিন থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
Posted ০৭:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com