নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ৫০৫ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৩-১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এপেক্স ফুডসের ক্লোজিং দর ছিল ১৭৭ টাকা ৮০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩২ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫৪ টাকা ৩০ পয়সা বা ৩০.৫৪ শতাংশ। এর মাধ্যমে এপেক্স ফুডস ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর স্টাইল ক্রাফটের ১৭.০২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১৬.৩৬ শতাংশ, বিডি ল্যাম্পসের ১৪.৩৮ শতাংশ, সমরিতা হসপিটালের ১৩.৫০ শতাংশ, আরামিট সিমেন্টের ১৩.৪৭ শতাংশ, এপেক্স ট্যানারীর ১৩.৩০ শতাংশ, রহিম টেক্সটাইলের ১২.৬৭ শতাংশ, এম্বি ফার্মার ১১.৭৮ শতাংশ এবং বিডি অটোকারের ১১.৫৫ শতাংশ দর বেড়েছে।
Posted ১২:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com