বিবিএ নিউজ.নেট
বুধবার, ৩০ মার্চ ২০২২ প্রিন্ট ৩১৫ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
ন্যাশনাল হাউজিং সমাপ্ত হিসাববছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে। সূত্র অনুসারে, আলোচিত বছরে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের বছর প্রতিষ্ঠানটির ২ টাকা ৭৫ পয়সা ইপিএস হয়েছিল আগামী ২ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।
ন্যাশনাল হাউজিংসমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের বছর কোম্পানিটির ২ টাকা ৩১ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ২৫ পয়সা। আগামী ৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল।
যমুনা ব্যাংক আলোচিত বছরের জন্য সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ৫৪ পয়সা ইপিএস হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৪১ পয়সা। আগামী ১৪ জুন হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রাজধানীর মহাখালিতে রাওয়া কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অনলাইনেও এতে যুক্ত হতে পারবেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।
Posted ০৭:৫৬ অপরাহ্ণ | বুধবার, ৩০ মার্চ ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com