বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ফান্ড

শনিবার, ২৮ মে ২০২২   প্রিন্ট   ২৯২ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ফান্ড

বিদায়ী সপ্তাহে (২২-২৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৬.৮৫ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৯ লাখ ২৫ হাজার ২০০ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে লুবরেফ (বাংলাদেশ) লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৩.৫২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার টাকা।

জিএসপি ফিন্যান্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৩ দশমিক ৩৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭০ কোটি ৭৫ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ১৫ লাখ ৮০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, ভিএফএস থ্রেড ডাইং, কাশেম ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিল, সিলভা ফার্মাসিটিক্যালস ও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড।

 

Facebook Comments Box

Posted ০৩:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৮ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com