Ad
x

বিমান বন্দরে ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলাসহ গ্রেফতার-২

বৃহস্পতিবার, ০২ জুন ২০২২   প্রিন্ট   ৩৪১ বার পঠিত

বিমান বন্দরে ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলাসহ গ্রেফতার-২

২ লাখ ৩০ হাজার ৫শ মার্কিন ডলারসহ দুই জনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করেছেন ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা।  ওই দুই জন হলেন- বাংলাদেশি নাগরিক মাহমুদা ফিরোজ ও তুর্কি নাগরিক মেহমেত রেমজি। তাদের বিরুদ্ধে  ডিএমপির বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১ জুন দিবাগত রাতে ডলার পাচারের অভিযোগে এক বাংলাদেশি ও এক তুর্কি নাগরিককে আটক করে ঢাকা কাস্টমস হাউজ। পরে এ ঘটনায় বিশেষ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের থানায় সোপর্দ করা হয়েছে এবং মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের ইকে ৫৮৭ ফ্লাইটে বাংলাদেশি পাসপোর্টধারী মাহমুদা ফিরোজ নামের এক যাত্রীকে তল্লাশি করে তার কাছ থেকে সাড়ে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়। মাহমুদ ফিরোজের ২ ছেলে-মেয়ে যুক্তরাষ্ট্রে  থাকেন। তিনি রাজধানীর নিউমার্কেটের বাসিন্দা।

ঢাকা কাস্টমস হাউজের অপর এক অভিযানে রাত সাড়ে ৯টায় বিমানবন্দর থেকে ২ লাখ মার্কিন ডলারসহ মেহমেত রেমজি নামে এক তুর্কি নাগরিককে আটক করা হয়। পরে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তিনি জানান, তার্কিশ এয়ারলাইন্সে বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করছিলেন তিনি। কোনো ধরনের ঘোষণা ছাড়াই তিনি ডলারগুলো বহন করছিলেন।

 

 

Facebook Comments Box

Posted ০৬:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com