নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২০ আগস্ট ২০২২ প্রিন্ট ৫১৬ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৪-১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১০ কোটি ১২ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার ৬৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৪০ শতাংশ।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ১৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৬ কোটি ৬১ লাখ ২৬ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ১ কোটি ৪২ লাখ ১২ হাজার ৮৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৫ কোটি ৮৭ লাখ ২৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৮৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৮০ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭২ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকার, সোনালী পেপারের ৬৮ কোটি ২ লাখ ৮৮ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৬৬ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকার, কপারটেকের ৪৬ কোটি ৭৪ লাখ ১২ হাজার টাকার এবং কেডিএস এক্সেসরিজের ৪৪ কোটি ২৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০২:০৩ অপরাহ্ণ | শনিবার, ২০ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন