রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ৩১৮ বার পঠিত

ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিএসইসির ৮৩৮তম কমিশন সভায় এ বন্ড অনুমোদন দেওয়া হয়েছে।

৭ বছর মেয়াদী নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ডটি আনসিকিউরড ফ্লোটিং রেট সম্পন্ন এবং পুরোপুরি অবসায়নযোগ্য। এই বন্ডের কুপন হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে থাকবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ডের টাকায় ইস্টার্ন ব্যাংক তাদের টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে এবং প্রচলিত ব্যবসায় বিনিয়োগ করবে।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে। শর্ত অনুযায়ী, বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত হবে।

Facebook Comments Box
×

Posted ০৬:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com