|

Advertisement
×

ডিএসইর সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৩ খাতের

শনিবার, ১৫ অক্টোবর ২০২২   প্রিন্ট   ২৬৫ বার পঠিত

ডিএসইর সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৩ খাতের

বিদায়ী সপ্তাহে (১০-১৩ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৩ খাতের। এর ফলে ১৩ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। খাতগুলো হলো- সিমেন্ট, খাদ্য ও আনুষঙ্গিক, লাইফ ইন্স্যুরেন্স, টেলিকমিউনিকেশন, বিবিধ, চামড়া, আর্থিক, সিরামিক, ব্যাংক, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ ও রসায়ন এবং তথ্য প্রযুক্তি। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে তথ্য ও প্রযুক্তি খাতের। সপ্তাহজুড়ে এ খাতের দর কমেছে ৩.৫০ শতাংশ। এরপর সিমেন্ট খাতের ২.৩০ শতাংশ এবং বিবিধ খাতের ২.০০ শতাংশ দর কমেছে।

অন্য খাতগুলোর মধ্যে- আর্থিক খাতের ২.০০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতের ১.৭০ শতাংশ, সিরামিকসের ১.৪০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ০.৯০ শতাংশ, প্রকৌশল খাতের ০.৮০ শতাংশ, চামড়া খাতের ০.৭০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ০.৪০ শতাংশ, ব্যাংক খাতের ০.৪০ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতের ০.১০ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com