নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ প্রিন্ট ২৩৯ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেডের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্তে হতাশ বিনিয়োগকারীরা। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে গত ৩ বছর ডিভিডেন্ড থেকে বঞ্চিত করল কোম্পানিটি। ডিএস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিলো ১৪ টাকা ৬১ পয়সা ।
আগামী ০১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৭ নভেম্বর।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন