|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম

শনিবার, ২২ অক্টোবর ২০২২   প্রিন্ট   ২৭৬ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম

বিদায়ী সপ্তাহে (১৬-২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৪১টির দর বেড়েছে, ১৭১টির দর কমেছে, ১৭৪টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১১টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে এডিএন টেলিকমের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে এডিএন টেলিকমের কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭৭ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৭ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৯ টাকা ৮০ পয়সা বা ২৫.৫৫ শতাংশ। এর মাধ্যমে এডিএন টেলিকম ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২২.৭৭ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ১৬.৫০ শতাংশ, আরামিট লিমিটেডের ১৫.৮১ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১৫.০২ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১৩.৬০ শতাংশ, সোনালী আঁশের ১৩.৩২ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১০.৫৩ শতাংশ, সোনালী পেপারের ৯.৬২ শতাংশ, রহিমা ফুডের ৬.৭৪ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:১৪ অপরাহ্ণ | শনিবার, ২২ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com