নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ অক্টোবর ২০২২ প্রিন্ট ২৩৩ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ২৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৬৭ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে এনএভি ছিল ১৫ টাকা ৭৭ পয়সা।
আলোচ্য
Posted ০১:২১ অপরাহ্ণ | বুধবার, ২৬ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন