নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ প্রিন্ট ২৫৩ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড না দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। কোম্পানিটি লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ২৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৩৩ পয়সা।
আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
Posted ০১:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন