|

Advertisement
×

৯ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

রবিবার, ০৬ নভেম্বর ২০২২   প্রিন্ট   ৩০৮ বার পঠিত

৯ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুড, ন্যাশনাল টিউবস, লাভেলো আইস্ক্রিম, আরামিট, মুন্নু ফেব্রিক্স, মুন্নু ফেব্রিক্স, মুন্নু সিরামিক এবং এপেক্স ফুটওয়্যার। ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করার জন্য এই ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফু-ওয়াং ফুড : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর ২০২২ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

ন্যাশনাল টিউবস : কোম্পানিটির বোর্ড সভা আগামী ৯ নভেম্বর ২০২২ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

লাভেলো আইস্ক্রিম : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর ২০২২ দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

আরামিট : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর ২০২২ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

মুন্নু ফেব্রিক্স : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ নভেম্বর ২০২২ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

মুন্নু সিরামিক : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ নভেম্বর ২০২২ বিকাল সোয়া ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

এপেক্স ফুটওয়্যার : কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ নভেম্বর ২০২২ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২১ অপরাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com