শনিবার, ১২ নভেম্বর ২০২২ প্রিন্ট ৩৬৫ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৬-১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস অবস্থান করছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৬৫ কোটি ৩২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।
জানা যায়, লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৭ কোটি ৮৪ লাখ ৩১ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ৩৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯৩ কোটি ৬৭ লাখ ২৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার ২৩৭ কোটি ৬৩ লাখ ৯ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ২১৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১৫৬ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৪২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার টাকার, লুবরেফের ১২৫ কোটি ৬৫ লাখ ৫১ হাজার টাকার, আইটি কনসালট্যান্টসের ১২৫ কোটি ২৫ লাখ ৩৮ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ১০৪ কোটি ৯৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:১৮ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন