শনিবার, ১৯ নভেম্বর ২০২২ প্রিন্ট ২৬৩ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৩-১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস অবস্থান করছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৩১ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৩ লাখ ৬ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১০.৯৯ শতাংশ।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ২৯ লাখ ২০ হাজার ২৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৫ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মার ১৩০ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১০৫ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ১০২ কোটি ৭১ লাখ ১১ হাজার টাকার, সী পার্ল হোটেলের ৮৪ কোটি ৮৪ লাখ ৪৫১ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৭৪ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৭০ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬৭ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৩:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন