নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৩০ নভেম্বর ২০২২ প্রিন্ট ২৪১ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ওয়েভিংয়ের ডিভিডেন্ড না দেয়ার ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ৩১ ডিসেম্বর ২০২২ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর ২০২২।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সম্পদ মূল্য নেগেটিভ ১৫ টাকা ৬২ পয়সা।
Posted ০২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন