|

Advertisement
×

আবারও ডিএসইর পরিচালক হচ্ছেন শাকিল রিজভী ও মোহাম্মদ শাহজাহান

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ২২৯ বার পঠিত

আবারও ডিএসইর পরিচালক হচ্ছেন শাকিল রিজভী ও মোহাম্মদ শাহজাহান

আগামী তিন বছরের জন্য আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রিচালক হচ্ছেন শাকিল রিজভী ও মোহাম্মদ শাহজাহান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১ ডিসেম্বর বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত ছিল ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক পদে মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ার সময়। নির্ধারিত এ সময়ে মাত্র ২ জন প্রার্থী মনোনয়ন পত্র কিনেছেন এবং জমা দিয়েছেন। ফলে তারা দুই জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী ৩ বছরের জন্য পরিচালক হচ্ছেন।

দুই প্রার্থীর মধ্যে শাকিল রিজভী বর্তমানে ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে রয়েছেন। তিনি এর আগে দু’বার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ডিএসইর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, মোহাম্মদ শাহজাহান ডিএসইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি ডিএসইর সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com