নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ প্রিন্ট ৩২৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের মালিকানা পরিবর্তনকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্র্নিবাচিত হয়েছেন শেখ কবির হোসেন ও নুরুল ফজল বুলবুল। প্রতিষ্ঠানটির ২২তম বার্ষিক সাধারন সভায় (১১ ডিসেম্বর ২০২২) পরিচালনা পর্ষদ আগামী দুই বছরের জন্য তাদেরকে এ পদে পুনরায় নির্বাচিত করে।
সিডিবিএল এর চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপত্বিতে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ২২তম বার্ষিক সাধারন সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
সিডিবিএলের ২২তম বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালক এ কে এম নুরুল ফজল বুলবুল, সাঈদ বেলাল হোসেন, নাসের এজাজ বিজয়, তপন চৌধুরী, আজম জাহাঙ্গীর চৌধুরী, মো. ইউনুসুর রহমান, আসিফ ইব্রাহীম এবং ব্যবস্থপনা পরিচালক ও সিইও শুভঙ্কর কান্তি চৌধুরী প্রমুখ।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন