শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ২৩৬ বার পঠিত

তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন হাইটেক, ম্যাকসন্স স্পিনিং এবং মেট্রো স্পিনিং। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ওয়ালটন হাইটেক: কোম্পানিটিকে ‘এএএ’ এবং ‘এসটি-১’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে এমার্জিং রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ম্যাকসন্স স্পিনিং: কোম্পানিটিকে ‘বিবিবি’ এবং ‘এসটি-৩’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

মেট্রো স্পিনিং মিলস লিমিটেড: কোম্পানিটিকে ‘বিবিবি’ এবং ‘এসটি-৩’ যথাক্রমে- দীর্ঘমেয়াদী রেটিং ও স্বল্পমেয়াদী রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত ব্যাংকের দায় এবং সম্পর্কিত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০১:১১ অপরাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com