মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ প্রিন্ট ২২৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে ডিএসইর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে মুন্নু সিরামিক। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ০৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ১০৫.১০ টাকায়। আর ১৯ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৪৩.৪০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৮.৩০ টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে।
Posted ০১:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন