|

Advertisement
×

এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ২৩০ বার পঠিত

এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্তি অপেক্ষায় থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকেকোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে এবং চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

জানা যায়, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮৩৭তম কমিশন সভায় গত ৩১ আগস্ট এই আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি উত্তোলনকৃত অর্থ ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

এশিয়া ল্যারেটরিজের কাট অব প্রাইস নির্ধারিত হয়েছে ৫০ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা এই ৫০ টাকার ৩০% ডিসকাউন্ট অর্থাৎ ৩৫ টাকা অথবা ২০ টাকা, যেটি কম সে মূল্যে শেয়ার পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার ২০ টাকা করে কিনতে পারবেন।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজম্যান্ট লিমিটেড।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com