|

Advertisement
×

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৩১৫ বার পঠিত

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (১৮-২২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকা প্রকাশ
করা হয়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। এর ফলে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনের উদ্বোধনী দর ছিল ৭২০ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫২৮ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১৯২ টাকা বা ২৬.৬৬ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কোহিনূর কেমিক্যালের ১৯.৯৭ শতাংশ,অ্যাডভেন্ট ফার্মার ১৪.২৩ শতাংশ, আমরা নেটওয়ার্কের ১৩.৯৪ শতাংশ, মনোস্পুল পেপারের ১৩.০৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১২.১৮ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৯৭ শতাংশ, আমরা টেকনোলজির ১১.৪০ শতাংশ, সোনালী আঁশের ১১.০৩ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের ১০.৯২ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com