|

Advertisement
×

এক বছরে ব্যবধানে পিই রেশিও কমেছে সাড়ে ২.২১ পয়েন্ট

শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ২৩২ বার পঠিত

এক বছরে ব্যবধানে পিই রেশিও কমেছে সাড়ে ২.২১ পয়েন্ট

এক বছরের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য আয় অনুপাত বা পিই রেশিও কমেছে ২.২১ পয়েন্ট বা সাড়ে ১৩ শতাংশ।

জানা যায়, ২০২১ সালের শেষ কার্যদিবসে ডিএসইতে পিই রেশি ছিল ১৬.২৯ পয়েন্ট। যা ২০২২ সালের শেষ কার্যদিবসে আজ কমে দাঁড়িয়েছে ১৪.০৮ পয়েন্টে।

এতে দেখা যায়, এক বছরের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ২.২১ পয়েন্ট বা ১৩.৫৬ শতাংশ।

ডিএসই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ব্যাংক খাতে সর্বনিম্ন পিই রেশিও অবস্থান করছে। আজ ব্যাংক খাতের পিই রেশিও দাঁড়িয়েছে ৭.৭৩ পয়েন্টে৷

এছাড়া, মিউচ্যুয়াল ফান্ড খাতে পিই রেশিও হয়েছে ৯.১৫ পয়েন্টে, বিবিধ খাতে ১১.৭৭, ফুয়েল এন্ড পাওয়ার খাতে ১২.০৪, টেলিকমিউনিকেশন খাতে ১৫.১০, সিমেন্ট খাতে ১৫.৮১, ইন্স্যুরেন্স খাতে ১৭.১৩, টেক্সটাইল খাতে ১৭.৩০, ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস খাতে ১৭.৯৬, আর্থিক খাতে ১৯.১১, সার্ভিসেস এন্ড রিয়েল এস্টেট খাতে ১৯.২৫, ইঞ্জিনিয়ারিং খাতে ১৯.৯১, ফুড এন্ড এ্যালাইড প্রোডাক্ট খাতে ২১.২৩, সিরামিক খাতে ৩০.৬৫, আইটি-খাতে ৩০.৮০, ট্যানারি খাতে ৩৬.৯৯, জুট খাতের ৬৫.৬০, পেপার এন্ড প্রিন্টিং খাতে ৬৭.২১ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ২৬৬.৪ পয়েন্টে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com