|

Advertisement
×

বিদায়ী বছরে এসএমইতে লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে

শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ২১৩ বার পঠিত

বিদায়ী বছরে এসএমইতে লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে

বিদায়ী বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বছরজুড়ে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত ১৫ কোম্পানির মোট লেনদেন হয়েছে দুই হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ৬টি এসএমই কোম্পানি নিয়ে স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্মে লেনদেনের শুরু হয়৷ ২০২২ সালের শেষে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়ায় ১৫টি। এসব কোম্পানির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা৷ যা মোট লেনদেনের ১.০৪ শতাংশ৷

বছর শেষে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫৯০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা৷ ২০২২ সালে এসএমই খাতের ৬টি কোম্পানি শেয়ারবাজার থেকে ৬১ কোট ১০ লাখ টাকা মূলধন উওোলন করে৷ অপরদিকে ২০২১ সালে ৪টি কোম্পানি ৫৩ কোটি টাকা মূলধন উওোলন করেছিল৷

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com