|

Advertisement
×

আজ বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৩১৯ বার পঠিত

আজ বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ আজ রোববার থেকে শুরু হচ্ছে। রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এবারের আসরে আগের তুলনায় স্টলের সংখ্যা বেড়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) মহাপরিচালক মাহবুবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।

বাণিজ্য মেলায় স্টল বরাদ্দ সম্পর্কে জনাতে চাইলে তিনি জানান, ইতিমধ্যে স্টল বরাদ্দ শেষ হয়েছে। যেসব প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে, তারা ডেকোরেশনসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে। এবার দেশি-বিদেশি মিলে মেলায় মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন থাকবে। গতবার এই সংখ্যা ছিলো ২২৫টি। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে। এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন।

এবারও প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, জেনারেল স্টল, ফুডকোড, মিনি স্টল, প্রিমিয়ার স্টলসহ ৩২টি ক্যাটাগরি রয়েছে। মিলনায়তনের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটরিয়া রয়েছে। একসঙ্গে ৫০০ লোক বসে খাবার খেতে পারবে।

তিনি আরও বলেন, বাণিজ্য মেলায় নির্বিঘ্নে যাওয়ার জন্য ৩০০ ফিট রাস্তা যাতায়াত উপযোগী করা হয়েছে। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস থাকবে। প্রথমে ৩০টি বাস থাকলেও পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে। ১০০ টি পর্যন্ত বাস প্রস্তুতি রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:২৪ অপরাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com