|

Advertisement
×

চার মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ২০৫ বার পঠিত

চার মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ৪ মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ফান্ডগুলো হলো- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স-১ মিচুয়াল ফান্ড এবং এসইএম আবিবিএল শরীয়াহ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ২০ পয়সা। এর আগের বছর একই সময়ে আয় ছিল ৫ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৪ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪২ পয়সা।

সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ৩৭ পয়সা। এর আগের বছর একই সময়ে আয় ছিল ৫ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৮ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৭ পয়সা।

রিলায়েন্স-১ মিচুয়াল ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১০ পয়সা। এর আগের বছর একই সময়ে আয় ছিল ১৮ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৯ পয়সা।

এসইএম আবিবিএল শরীয়াহ ফান্ড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ৮ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৯ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩২ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com