নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট ২৩৩ বার পঠিত
ইউনিটহোল্ডারদের জন্য প্রথম বছরের দ্বিতীয়ার্ধে (সেপ্টেম্বর’২২ থেকে মার্চ’২৩ পর্যন্ত) ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড পারপেচুয়াল বন্ড ।
কুপন রেট্ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ। এর আগে প্রথম বছরের প্রথম অর্থবার্ষিকে (২৩ মার্চ’২২ থেকে সেপ্টেম্বর’২২) বন্ডটির ইউনিটহোল্ডারদের জন্য ৯.৫৮ শতাংশ কুপন রেট ঘোষণা করা হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পূবালী ব্যাংকের পারপেচুয়াল বন্ড গত বছরের ২৪ মার্চ ডিএসইতে লেনদেন শুরু করেছে। এর আগের বছরের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০২তম কমিশন সভায় পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার এ পারপেচুয়াল বন্ড অনুমোদন করা হয়।
বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি আনসিকিউরড, কনটিনজেন্ট-কনভার্টিবল, পুরোপুরি পরিশোধিত, নন-কিউমুলেটিভ ও ব্যাসেল থ্রি কমপ্লায়েন্ট। বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। এর কুপন হার ৬ থেকে ১০ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীর অনুকূলে ইস্যু করা হবে।
বন্ডটি ইস্যুর মাধ্যমে এডিশনাল টায়ার ওয়ান মূলধনের ভিত্তি শক্তিশালী করবে পূবালী ব্যাংক। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। এ বন্ডের অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার হিসেবে দায়িত্বে ছিল সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
Posted ০১:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন