নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ প্রিন্ট ২১৮ বার পঠিত
আজ ০২ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এডিএন টেলিকমের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আগের কার্যদিবস বুধবার এডিএন টেলিকমের ক্লোজিং দর ছিল ১২৮ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৪১ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ৯.৮৩ শতাংশ, হাক্কানি পাল্পের ৮.৭৫, জেমিনি সি ফুডের ৫.৪৬, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৫.০৩, আমরা নেটওয়ার্কসের ৪.৮০, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৬১, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪.১৪, আলহাজ টেক্সটাইলের ৩.৮৬ এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৩.৮০ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন