|

Advertisement
×

লেনদেন তালিকার শীর্ষে ইস্টার্ন হাউজিং

মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩   প্রিন্ট   ৩১২ বার পঠিত

লেনদেন তালিকার শীর্ষে ইস্টার্ন হাউজিং

আজ ০ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। আজ কোম্পানিটির ৩৭ কোটি ৭১ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৮ লাখ ৫ হাজার টাকার।

৩৩ কোটি ৯ লাখ ১৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে জেনেক্স ইনফোসিস লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, এডিএন টেলিকম, বসুন্ধরা পেপার মিলস, বাংলাদেশ শিপিং করপোরেশন, রূপালী লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com