|

Advertisement
×

দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড

মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩   প্রিন্ট   ২২৭ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড

আজ ০৭ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের।

আগের কার্যদিবস সোমবার সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ক্লোজিং দর ছিল ১০ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১১ টাকা ১০ পয়সা।

আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৭.২৫ শতাংশ।

এরপর লিগ্যাসি ফুটওয়্যারের ৬.২৭ শতাংশ এবং ফরেস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্সের ৫.১৪ দর বেড়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- এ্যাপেক্স ফুটওয়্যারের ৪.৯০, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্সের ৪.৬২, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৪২, মেঘনা লাইফি ইন্সুরেন্সের ৪.৩৫, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৩.৯৭ এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ৩.৭৩ শতাংশ দর বেড়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com